বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর শুক্রবার (৩০ মার্চ) এক শোক বিবৃতিতে শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি তিন দিনের উল্লেখিত কর্মসূচিও ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ২৪ মার্চ মধ্যরাতে ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকার ছয় তলা একটি বাড়ির তৃতীয় তলায় রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ চার শিক্ষার্থীর মধ্যে ঘটনাস্থলেই নিহত হন তৌহিদ। বাকি তিন জন শাহীন, হাফিজ ও দীপ্তকে আশঙ্কাজনক অবস্থায় পরদিন ভোরে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানিয়েছিলেন, শাহীনের শরীরের ৮৩ শতাংশ, হাফিজের ৫৪ শতাংশ ও দীপ্ত সরকারের ৫৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবারই শ্বাসনালী পুড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ২৮ মার্চ রাতে মো. শাহীন মিয়া, ২৯ মার্চ রাতে মো. হাফিজুর রহমান এবং ৩০ মার্চ সকালে দিপ্ত সরকারের মৃত্যু হয়।
সঠিক কারণ উদঘটানের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিসিএসআইআর এর বিশেষজ্ঞ কর্মকর্তা এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমন্বয়ে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে।