দুর্ঘটনায় নিহতরা হলো- মহম্মদপুর উপজেলার ফলশিয়া গ্রামের জাফর শেখের পুত্র নূর ইসলাম (২৫) এবং হাটবাড়িয়া গ্রামের চান মিয়ার পুত্র ইব্রাহিম হোসেন (২৬)।
এএসপি ছয়রুদ্দীন আহমেদ জানান, মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া এলাকায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ যুবক হতাহত হয়। এর মধ্যে নূর ইসলাম ঘটনাস্থলে এবং হাটবাড়িয়া গ্রামের চান মিয়ার পুত্র ইব্রাহিম হোসেন (২৬) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর আরোহী মিলনকে গুরুতর অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।