নিহত আনোয়ারা বেগম কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের হাশেম আলীর স্ত্রী।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সকালে সিএনজিতে করে যাত্রীরা বাজার গোপালপুর থেকে হলিধানী যাচ্ছিলেন। পথে মহামায়া এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ারা বেগম। আহত হন আরও তিন যাত্রী। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।