কেসিসি নির্বাচন: বিএনপির কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাতকার শুরু

 

খুলনাখুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে কাইউন্সিলর পদ প্রার্থীদের  সাক্ষাতকার নেওয়া শুরু করেছে বিএনপি। সোমবার সাড়ে ১১টা থেকে কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে এ সাক্ষাতকার নেওয়া শুরু হয়েছে। বিএনপি ১৩৮ জন নেতা কাউন্সিলর পদে দলীয় সমর্থন পেতে আবেদন করেছেন। দুই দিনব্যাপী এ সাক্ষাতকার বুধবার শেষ হবে। পরবর্তীতে ওয়ার্ড ভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা করবে  বিএনপি।

সাক্ষাতকার নেওয়ার সময় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, মহানগর সাধারণ সম্পাদক ও মেয়র মো. মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির নেতা সাহারুজ্জামান মোর্তজা, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম ও ফকরুল আলমসহ নগরীর প্রতিটি থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থকেবেন।

মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল জানান, বিএনপির ১৩৮ জন নেতা কাউন্সিলর পদে দলীয় সমর্থন পেতে আবেদন করেছেন। এর মধ্যে ৩১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১০৯ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ২৯ জন নারী আবেদন করেছেন। সোমবার সকাল সাড়ে ১১টা থেকে সাধারণ ওয়ার্ড ১ থেকে ২০ পর্যন্ত কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এছাড়া মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হবে সংরক্ষিত ১০টি আসনের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার। একইদিন দুপুরে নামাজ ও মধ্যাহ্ন ভোজের এক ঘণ্টা বিরতি শেষে শুরু হবে সাধারণ ওয়ার্ড ২১ থেকে ৩১ নম্বর পর্যন্ত সমর্থন প্রত্যাশীদের সাক্ষাৎকার।

আরও পড়ুন: ধামরাইয়ে চলন্ত বাসে নারী শ্রমিক ধর্ষণ, আটক ৫