কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার ইউনুস আলী জানান, মঙ্গলবার বিকালে শফিকুল আলম মনার নামে একজন আইনজীবী মেয়র পদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মেয়র পদে আটটি মনোনয়নপত্র দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বাংলা ট্রিবিউনকে এ বিষয়ে বলেন, ‘প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছিলাম। সে হিসেবে আমার পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করে থাকতে পারেন। বিষয়টি জেনে বুঝে তারপর মন্তব্য করবো।’
তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘মেয়র মনির (মোহাম্মদ মনিরুজ্জামান মনি) পক্ষেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সেটি নিয়ে কি কোনও প্রশ্ন হয়েছে?’