এসপি জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে বাগেরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে ৪৯ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৬ জন বিএনপি নেতা, ২ জন মাদক ব্যবসায়ী এবং বাকিরা বিভিন্ন মামলার পলাতক আসামি।
তিনি আরও জানান, আটকৃতদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।