নিহত আব্দুল হাকিম উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
ওসি জানান, বৃহস্পতিবার সকালে আব্দুল হাকিমের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ছায়ের খাতুনের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ছায়েরা খাতুন তার স্বামী আব্দুল হাকিমকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পোঁছে ছায়েরা খাতুনকে আটক করে। এর পর দুপুর ১২ টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।