বেনাপোল সীমান্তের কাছে ২২০ কেজি গাঁজা উদ্ধার

সীমান্ত (ফাইল ছবি)বেনাপোল বন্দর থানার রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে ২২০ কেজি (সাড়ে ৫ মন) গাঁজা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এ সময় কোনও চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (১৩ এপ্রিল) সকালে সীমান্তর রঘুনাথপুর গ্রামের একটি মাঠে পরিত্যক্ত অবস্থায় এই গাঁজা পাওয়া যায়।

বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি চোরাকারবারীরা বিপুল পরিমাণ গাঁজা ভারত থেকে পাচার করে বাংলাদেশ সীমান্তের রঘুনাথপুর গ্রামের মাঠে মজুদ করছে। এগুলো বেনাপোল বাজারে নেওয়া হবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা  ১১০টি প্যাকেট ফেলে পালিয়ে যায়। প্যাকেট গুলো ক্যাম্পে নিয়ে তার মধ্যে ২২০ কেজি গাঁজা পাওয়া যায়। 

বেনাপোল রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার মামুনার রশিদ পরিত্যক্ত অবস্থায় গাঁজা উদ্ধারের  বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গাঁজা বাজেয়াপ্ত করার জন্য যশোর ব্যাটালিয়নে  জমা দেওয়া হয়েছে।