খুলনা জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার সকাল ১০টায় কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা। জেলা বিএনপি গঠিত নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটিতে আমীর এজাজ খান আহ্বায়ক এবং এস এম মনিরুল হাসান বাপ্পী সদস্য সচিব মনোনীত হয়েছেন।
সভা থেকে কেসিসি নির্বাচনে ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে তৈয়েবুর রহমান এবং সংরক্ষিত ওয়ার্ড ৫ এর কাউন্সিলর পদে মিসেস মনিকে জেলা বিএনপির পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়। তাদেরকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। অথচ মহানগর বিএনপি ১১ এপ্রিল কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করে। সেখানে ২৫ নং ওয়ার্ডে আনিসুর রহমান আরজু ও সংরক্ষিত ৫ নং ওয়ার্ডে আনজিরা খাতুনকে মনোনীত করা হয়।
জেলা বিএনপির সভায় উপস্থিত ছিলেন আমীর এজাজ খান, অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, খান জুলফিকার আলী জুলু, শেখ আব্দুর রশিদ, মনিরুল হাসান বাপ্পী, আশরাফুল আলম নান্নুসহ অনেকে।