সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইনামুল হক আর নেই

 

01সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইনামুল হক বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রবিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইনামুল দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হার্ট ও কিডনিজনিত রোগে ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বাদ এশা জানাজা শেষে শহরের কামালনগর কবরস্থানে তাকে দাফন করা হয়।