উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সোমবার (১৬ এপ্রিল) উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিলকারীরা হলেন- নিহত চেয়ারম্যান লতিফুর রহমান পলাশের স্ত্রী নীনা ইয়াসমীন (আওয়ামী লীগ), মাকসুদুল হক (বিএনপি), ওহিদুর রহমান (স্বতন্ত্র) , সাহিদুল আলম (স্বতন্ত্র), জালাল উদ্দিন বিশ্বাস (স্বতন্ত্র) ও রবিউল ইসলাম পলাশ (স্বতন্ত্র)।
স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ওহিদুর রহমান দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান পলাশ হত্যা মামলার আসামি। বর্তমানে তিনি কারাগারে আছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. সেলিম রেজা জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ২০ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা-২০১০ এর বিধি ১০ অনুসারে নির্বাচন কমিশনের ক্ষমতাবলে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের শূন্য আসনে উপ-নির্বাচন উপলক্ষে গত ৫ এপ্রিল তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষদিন ছিল ১৬ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৭ এপ্রিল এবং ভোট গ্রহণের তারিখ আগামী ১৫ মে।