জেলার তুহিন কান্তি বলেন, ‘মাদক মামলায় গোলাম মোস্তফার পাঁচ বছরের সাজা হয়। তিনি কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। এর আগে তাকে কয়েকবার কারা হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোলাম মোস্তফা সাতক্ষীরা সদর উপজেলার গয়েশপুর গ্রামের অজিয়ার রহমানের ছেলে।