ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে আব্দুল্লাহ (৩০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মহেশপুর উপজেলার জুগিহুদা গ্রামে সাপ ধরতে গেলে সাপের কামড়ে তার মৃত্যু হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নতুন কোনও সাপ ধরলেই আব্দুল্লাহ গ্রামের মোড়ে মোড়ে সাপ দিয়ে খেলা দেখিয়ে মহল্লার লোকদের আনন্দ দিতে। শুক্রবার দুপুরেও নতুর সাপ দিয়ে গ্রামে খেলা দেখানোর সময় জুগিহুদিয়া গ্রামে সাপ ধরতে যাওয়ার জন্য তার কাছে ফোন আছে। তিনি সেখানে পৌঁছে সাপ ধরতে গেলে সাপের কামড় খান। এসময় তিনি নিজেই ঝাড় ফুকের মাধ্যমে বিষ নামানোর করে ব্যর্থ হন। পরে তার সঙ্গে থাকা লোকজন তাকে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাপুরিয়া আব্দুল্লাহ মহেশপুর পৌর এলাকার বগা গ্রামের বদর উদ্দিনের ছেলে।