মঙ্গলবার (৮ মে) বিকালে খুলনার বটিয়াঘাটা উপজেলা পরিষদ অডিটরিয়ামে দাকোপ, আড়ংঘাটা ও বটিয়াঘাটার জনপ্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় তিনি কেসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেককে বিজয়ী করতে নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে ভোটারদের দ্বারে দ্বারে যেতে আহ্বান জানান।
মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘বর্তমান সরকার দেশে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে, তা ভোটারদের সামনে তুলে ধরতে হবে। চক্রান্তকারীরা যাতে সাধারণ ভোটারদের ভুল বুঝিয়ে বিজয় নস্যাৎ করতে না পারে, সেজন্য মাঠ পর্যায়ে থাকতে হবে। তাহলে নৌকার বিজয় অবসম্ভাবী।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল আলম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, পঞ্চানন বিশ্বাস এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী এমপি, কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। উপজেলা সাধারণ সম্পাদক দিলীপ হালদার ও ইউপি চেয়ারম্যান শেখ হাদি উজ জামান হাদী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।