নিহত সিরাজুল ইসলাম শহরের কাটিয়া গ্রামের রওশান আলির ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম মোটরসাইকেলে চড়ে জজকোর্টের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি মারাত্মক আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।