ভারতের পেট্রাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, নির্বাচনের কারণে আমদানি-রফতানির সঙ্গে জড়িত সবাই তাদের ভোট প্রয়োগ করতে নিজ নিজ এলাকায় চলে যাওয়ার ফলে এ পথে আমদানি-রফতানি হবে না। মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু করা হবে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা হারুন অর রশিদ জানান, রবিবার বিকালে ভারতীয় কর্তৃপক্ষ নির্বাচনের কারণে সোমবার আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছে। ফলে সোমবার সকাল থেকে এ পথে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এর ফলে ভারতে রফতানির অপেক্ষায় শতশত পণ্যবোঝাই বাংলাদেশি পণ্যবোঝাই ট্রাক আটকে আছে বেনাপোল চেকপোস্ট এলাকায়। অপরদিকে পচনশীল কাঁচামালসহ ওপারে আটকে আছে শত শত পন্যবোঝাই ভারতীয় ট্রাক। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে কাজকর্ম চলছে স্বাভাবিক।