দামুড়হুদায় স্কুলছাত্রকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গার দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের কুটিপাড়া মাঠে শাকিল (১৭) নামে এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে।  সোমবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার জুড়ানপুর কুটিপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল চুয়াডাঙ্গা জেলা শহরের সিএন্ডবি পাড়ার মৃত আব্দুল কেমির ছেলে এবং আদর্শ স্কুলের দশম শ্রেণির ছাত্র।

দামুড়হুদা থানার ওসি  আকরাম হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, হত্যাকাণ্ডের কোনও কারণ জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।