পুলিশ জানায়, ফকিরহাট উপজেলার কাথলী গ্রামের হরিপদ মৃধার ছেলে আশুতোষ মৃধাকে (৩০) ৪টি গাঁজা গাছসহ পুলিশ আটক করে। মোরেলগঞ্জ উপজেলার পশুরবুনিয়া গ্রাম থেকে গাঁজা সেবনকালে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন, পশরবুনিয়া গ্রামের আলাউদ্দিন হাওলাদারের ছেলে তুহিন হাওলাদার (২৬), পশ্চিম খাউলিয়া গ্রামের মিল্টন অধিকারীর ছেলে দুর্জয় অধিকারী (২৬), পূর্ব সরালিয়া গ্রামের শাজাহান কবির মোড়লের ছেলে শামিম হাসান মোড়ল (২৪), মোরেলগঞ্জ পৌর সদরের কলেজ রোডের নির্মল চন্দ্র রায়ের ছেলে মিঠুন রায় (২৫) ও উত্তর সরালিয়া গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে তুহিন ইসলাম হাওলাদার (২৪)। রামপাল থানার বাইনতলা গ্রামের মৃত মালেক মীরের ছেলে বাবু মীরকে (৪৫) ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এছাড়াও বাগেরহাট সদর থানা থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ চারজনকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, ‘বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৯ ব্যবসায়ীসহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে।’