চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক ও ওসি (অপারেশন) আমির আব্বাস বাংলা ট্রিবিউনকে জানান, ‘বুধবার ভোরে তার নেতৃত্বে একদল পুলিশ শহরের সাতগাড়ি এলাকায় অভিযান শুরু করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। আধা ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধ চলার পরে তানজিল নিহত হয় এবং বাকিরা পালিয়ে যায়। বন্দুকযুদ্ধের সময় উপ-পরিদর্শক রবিউল হক ও কনস্টেবল আব্দুস সবুরও আহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে শাটারগান, গুলি ও ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।’
তারা আরও জানান, নিহত তানজিল এক ডজন মাদক মামলার আসামি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।