শালিখা থানার ওসি রবিউল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বজ্রাঘাতেই রোজিনার মৃত্যু হয়েছে।’
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রোজিনা বেগম তার নিজ বাড়ির আঙ্গিনায় গৃহস্থালীর কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এবং তিনি বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।