রিটার্নিং অফিসার জানান, ‘বাগেরহাট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুন নাহারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে তার অফিসিয়াল কাগজ পাঠানো হয়েছে। একইসঙ্গে গেজেট প্রকাশের জন্য একটি কপি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।’
এই আসনে তালুকদার আব্দুল খালেক সংসদ সদস্য ছিলেন। খুলনা সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি স্পিকারের কাছে তার সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন। এরপর স্পিকার নির্বাচন কমিশনকে চিঠি দিলে ১০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেই শূন্য আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে।
এই আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চিত্রনায়ক শাকিল আহম্মেদও মনোনয়নপত্র কিনেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে তিনি তার মনোনয়নপত্র জমা দেননি।
আরও পড়ুন- বাগেরহাট-৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন হাবিবুন নাহার