আটক নুরুল ইসলাম ঢাকা কেরাণীগঞ্জ উত্তর রামেরকান্দা এলাকার ও মাসুদ রানা মুন্সীগঞ্জ জেলার লৌহজন উপজেলার কালুরগাও গ্রামের বাসিন্দা।
জানা যায়, আজ সকালে নুরুল ইসলাম যার পাসপোর্ট নম্বর (বি ইউ০৯২২৭৩০) ও মাসুদ রানা যার পাসপোর্ট নম্বর (বিএম ০০০৫৩৫২) ঢাকা থেকে বাসে করে ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্তে পৌঁছায়। এরপর ইমিগ্রেশন কাজ শেষ করে কাস্টমস অফিসে প্রবেশ করলে তাদের ট্রলি ব্যাগ তল্লাশি করে ২ কেজি ২৭৮ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।
যশোর বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা উপপরিচালক সাইফুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার সকালে দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে দুই যাত্রী স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করছে এ সংবাদের ভিত্তিতে যশোর বেনাপোল রাজস্ব ও শুল্ক কর্মকর্তা ছবি রাণী দত্তের নেতৃত্বে একটি টিম দর্শনা চেকপোস্ট সীমান্তে অবস্থান নেয়। এরপর তাদেরকে আটক করে ব্যাগ তল্লাশি করলে তাদের কাছ থেকে ১৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।’ এ ব্যাপারে দামুড়হুদা থানায় মামলা হবে বলেও জানান তিনি।