এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।
মামলার বিবরণে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯জুন রাতে প্রেমিককে সঙ্গে নিয়ে যশোর থেকে নড়াইলে আসছিল অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী। পথে নড়াইলের হবখালী আদর্শ কলেজ এলাকায় অটোবাইক থেকে নেমে যায় তারা। রাত ৯টার দিকে ওই এলাকার মাসুমের দোকানের কাছে পৌঁছালে ৮-৯ জন তরুণ তাদের পথরোধ করে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে নেওয়ার কথা বলে তাদের হবখালী বাজারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।এক পর্যায়ে অভিযুক্ত রফিকুল মিনা, শাহজালাল মিনা ও মাসুম মিনা হবখালী কলেজ এলাকায় প্রেমিককে গাছে বেঁধে রেখে প্রেমিকাকে ধর্ষণ করে।বিষয়টি কাউকে জানালে তারা ইন্টারনেটে ছেড়ে দেবে হুমকি দেয়। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা তাকে পাটক্ষেতে ফেলে রেখে চলে যায়। রাত ১২টার দিকে প্রেমিকসহ স্থানীয় তিন ব্যক্তি মেয়েটিকে উদ্ধার করে সুবুদ্ধিডাঙ্গা গ্রামের শাকিলের বাড়িতে নিয়ে যান। পরে পুলিশ এসে প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করে নড়াইল সদর থানায় নিয়ে আসে।
বুধবার (২০ জুন) দুপুরে তিন জনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়।
মেয়েটি নড়াইলের লোহাগড়া উপজেলার ব্রাক্ষণীনগর গ্রামে নানাবাড়িতে থেকে পড়ালেখা করে।