কুষ্টিয়ায় বিউটি পার্লারকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকুষ্টিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে একটি বিউটি পার্লারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (২৫ জুন) দুপুরে শহরের নারিকেলতলা এলাকার সূচনা হেয়ার অ্যান্ড বিউটি পার্লারে অভিযান চালানো হয়।

কুষ্টিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, অনুমোদনবিহীন নকল,  নিম্নমানের কসমেটিকস ও আমদানিকারকের ট্যাগবিহীন কসমেটিক্স দীর্ঘদিন ধরে ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক পার্লার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদফতরের প্রতিনিধি, জেলা বাজার কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।