শ্রীপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

মাগুরামাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামে গত দুই দিনে পাগলা কুকুরের কামড়ে ৪ শিশুসহ ১০ জন আহত হয়েছে। আতদের  মধ্যে গুরুতর অবস্থায় ৩ শিশুকে মাগুরা সদর হাসপাতাল এবং একজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার (২৪ জুন) ও সোমবার (২৫ জুন) শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামে ৪ শিশুসহ ১০ জনকে পাগলা কুকুরে কামড়ে আহত করে। কুকুরের কামড়ে শিশুদের শরীরে  মাংস, পেটের নাড়ি ও কিডনি পর্যন্ত আক্রান্ত  হয়েছে। আক্রান্তদের মধ্যে গুরুতর জখম অবস্থায় বয়োজিদ, সোহান ও আলিফ নামে তিন শিশুকে মাগুরা সদর হাসপাতালে ও অনিক নমে এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক রাজিয়া সুলতানা বলেন, ‘কুকুরে কামড়ানো গভীর ক্ষত নিয়ে তিনটি শিশু হাসপাতালে ভর্তি  হয়ে চিকিৎসা নিচ্ছে।’

স্থানীয় কাদিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিয়ার রহমান জানান, তিনি খোঁজ নিয়ে পাগলা কুকুর নিধনের ব্যবস্থা নেবেন।