ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহতঝিনাইদহ সদরের সাধুহাটি বাজারে আলমসাধু ও বাসের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। মঙ্গলবার (২৬ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হল, শহিদুল ইসলাম(৪৫), লতিফ মন্ডল(৫০) ও রাহাব উদ্দিন(৬০)। তাদের সকলের বাড়ি হরিনাকুন্ডু উপজেলা কেষ্টপুর গ্রামে।

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারিফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে হরিনাকুণ্ডু থেকে আলমসাধুতে চড়ে ঝিনাইদহ শহরে আসছিল চালকসহ ৯ জন। এসময় সাধুহাটি বাজারে পেছন দিক থেকে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্তলেই  একজন নিহত হয় এবং হাসপাতালে আনার পর আরও দুই জন নিহত হয়। আহত ৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।