চুয়াডাঙ্গায় ৭টি স্বর্ণের বারসহ আটক ১

স্বর্ণের বারসহ আটকচুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার উপজেলার লোকনাথপুর তেল পাম্পের কাছ থেকে সাতটি স্বর্ণের বারসহ ইদ্রিস আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। সোমবার (২ জুলাই) ভোরে তাকে আটক করা হয়। চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর  পরিচালক ইমাম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ইদ্রিস আলী যশোরের বেনাপোল থানার খলসি গ্রামের মৃত সুরত গাজির ছেলে।

বিজিবি জানায়, বিজিবির একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে লোকনাথপুর তেল পাম্পের সামনে থেকে ইদ্রিস আলীকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে সত্তর ভরি ওজনের সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক স্বর্ণের বারের বাজার মূল্য ৩৫ লক্ষ ২ হাজার টাকা।

বিজিবি-৬ পরিচালক ইমাম হাসান জানান, আসামিকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।