সাতক্ষীরার কলারোয়ায় ডিশের ক্যাবল সংযোগ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভাধীন তুলশীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের তারাচান গাজীর ছেলে। রমজান পেশায় ট্রলি চালক ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৈরি আবহাওয়ার কারণে টিভিতে ডিশের চ্যানেল ঠিকমতো না দেখা যাওয়ায় রমজান গাজী হাত দিয়ে ডিশের তার জোড়া লাগাচ্ছিলো। ডিশের তারে সাধারণত বিদ্যুত সংযোগ না থাকায় সে হাত দিয়েই তার জোড়া লাগাচ্ছিলো। এসময় বিদ্যুতস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বৃহষ্পতিবার দুপুরে কলারোয়া আলিয়া মাদরাসা প্রাঙ্গনে রমজান গাজীর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রমজানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।