আটক রাজ্জাক পুটখালী গ্রামের উত্তরপাড়ার মৃত আশানুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি পুটখালী সীমান্ত থেকে এক হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ টাকা নিয়ে বেনাপোলের দিকে নিয়ে যাবে। এ সংবাদের ভিত্তিতে বেনাপোল পুটখালীর মসজিদ বাড়ি বিজিবি চেকপোস্ট এলাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে পার হয়ে যাওয়ার সময় রাজ্জাককে আটক করা হয়। পরে পুটখালী কোম্পানি সদরে নিয়ে তার শরীর তল্লাশি করে বাংলাদেশি ৯ লাখ টাকা পাওয়া যায়। এ সময় রাজ্জাককে মানি লন্ডারিং আইনে আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী কোম্পানি সদরের কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান ৯ লাখ টাকাসহ রাজ্জাক নামে এক হুন্ডি পাচারকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক রাজ্জাককে উদ্ধারকৃত টাকা ও মোটরসাইকেলসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।