বেনাপোল পুটখালী বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য পুটখালী গ্রামের একটি বাড়িতে অবস্থান করছে । এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ২ জন শিশু আটক করে।
কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান জানান, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।