৯ দফা দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ




৯ দফা দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভরাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীদের নিহতের ঘটনায় বিচার এবং ৯ দফা দাবিতে যশোরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে। তারা শহরের বিভিন্ন সড়কে বিচ্ছিন্নভাবে মিছিল করে।

৯ দফা দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভবৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে শিক্ষার্থীরা শহরের মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। যশোর এমএম কলেজ, সিটি কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, বিসিএমসি কলেজ, শাহীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে শহর প্রকম্পিত করে তোলে।
৯ দফা দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভতারা ঢাকায় বাস চাপায় নিহতদের ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবি জানায়। এরপর প্রায় পৌনে এক ঘণ্টার মতো রাস্তার ধারে দাঁড়িয়ে দাবি আদায়ে স্লোগান দিতে থাকে। কর্মসূচি চলাকালে অনুষ্ঠানস্থলে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ অবস্থান করছিল। তবে, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ ও শিক্ষার্থীরা যৌথভাবে যানজট নিরসনে ভূমিকা পালন করে।