যশোরের পাঁচভুলোটে ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী উদ্ধার

যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা অভয়বাস এলাকায় অভিযান চালিয়ে ৫৮১টি ভারতীয় শাড়ীর একটি চালান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। উদ্ধারকৃত  শাড়িগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। বুধবার (০৮ আগষ্ট) দুপুরে শাড়িগুলো উদ্ধার করে বিজিবি।benapole atok picture খুলনা ২১ ব্যাটালিয়নের পাঁচভুলোট ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আব্দুল ওয়াহেদ জানিয়েছেন, চোরাচালানকারীদের বিপুল পরিমান ভারতীয়  শাড়ীর একটি চালান আনার খবর গোপন সূত্রের মাধ্যমে জানতে পেরেছিলেন তারা।

এ সংবাদের ভিত্তিতেই অভয়বাস গ্রামে অভিযান চালানো হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। তখন পরিত্যক্ত অবস্থায়  ৫৮১টি ভারতীয় শাড়ি উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাষ্টমস হাউজের আটক শাখায় জমা দেওয়া হয়েছে।