নিহত ছাত্তার জোয়াদ্দার শ্যামনগর উপজেলার পার্শ্বেমারি গ্রামের মৃত আব্দুল আবদুল ওয়াজেদ জোয়াদ্দারের ছেলে।
ওসি জিয়াউর রহামান জানান, নিহত ছাত্তার জোয়াদ্দারের পার্শ্বেমারি বিলে একটি মাছের ঘের আছে। প্রতিদিনের মতো তিনি বাড়ি থেকে রাতের খাওয়া শেষে ঘেরে ঘুমিয়ে ছিলেন। এ সময় গভীর রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।
তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।