মেহেরপুরে জাতীয় শোক দিবস পালিত

শোক র‍্যালিমেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।  বুধবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে  জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ সামসুজ্জোহ পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্ষালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর ১ আসনের সাংসদ সদস্য অধ্যপক ফরহাদ হোসেন, জেলা প্রশাসক আনোয়ার হোসেন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন স্কুল/ কলেজের শিক্ষার্থী ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  এছাড়াও আলোচনা সভা, রক্তদান সহ মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।