৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানিয়েছেন, রবিবার (১৯ আগস্ট) সকালে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় শাড়ির চালানটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চোরাকারবারিরা ভারত থেকে বড় ধরনের একটি শাড়ির চালান এনে বেনাপোল পোর্ট থানার শিকড়ি গ্রামের মাঠের মধ্যে মজুদ করছে। যা যশোরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেমের নেতৃত্বে আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ও নজরুল ইসলামসহ টহল দলের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে সাড়ে ৫০০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে।