পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, আলতাব হোসেন (২৫), জামাল হাওলাদার (২৭) ও আলাউদ্দিন হাওলাদার (৩০)। তাদের বাড়ি বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার সোনাতলা গ্রামে।
চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা কামরুল জানান, সকালে শ্যালা নদীর হরিটানায় তিনজন জেলে বিষ দিয়ে মাছ ধরছিল। নিয়মিত টহলদানের সময় তাদের হাতে নাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাছ শিকারে ব্যবহৃত এক বোতল বিষ, ১০ কেজি মাছ এবং একটি জাল ও একটি নৌকা জব্দ করা হয়।
আটকৃতদের নামে মামলা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।