চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্ত থেকে ১৭ হাজার ২শ’ মার্কিন ডলারসহ হোসেন মোহাম্মদ সাব্বিরকে (৪০) আটক করেছে বিজিবি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত হোসেন মোহাম্মদ সাব্বির কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গা পুশকুরনি গ্রামের আব্দুল মালেকের ছেলে।
দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল বারি জানান,মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে হোসেন মোহাম্মদ সাব্বির পাসপোর্ট এর মাধ্যমে বাংলাদেশে ঢুকে (যার নম্বর- বিআর ০৭৫০১৪২)।এসময় দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্তের বিজিবি সদস্যরা একটি ট্রলি ব্যাগে তল্লাশি করে ১৭ হাজার ২শ’ মার্কিন ডলার উদ্ধার করে। যার বাংলাদেশি মূল্য প্রায় ১৫ লাখ টাকা। আকটকৃতকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হবে এবং তার বিরুদ্ধে মামলার দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।