মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার চটেরহাট এলাকায় প্রচারণা সভায় বক্তব্য রাখেন তিনি। শাকিল খাঁন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রিন সিগনাল দিয়েছেন তাই এলাকায় নেমে পড়েছি। জনগনের কাছে যাচ্ছি, দোয়া চাচ্ছি ভাল সমর্থনও পাচ্ছি।
শাকিল খাঁন বলেন, আওয়ামী লীগের সরকারের সময় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরাই বিতাড়িত। অনেক নেতা-কর্মী কষ্টের মধ্যে আছে, তারা দেশে থাকতে পারেনা, এলাকায়ও থাকতে পারেনা। আমি যদি আপনাদের মাঝে আসতে পারি, তাহলে আপনাদের সবাইকে নিয়ে একসাথে কাজ করবো। এমপি হলে মোংলা-রামপালে প্রতিটি ঘরে ঘরে একটি চাকরী হয়-তার ব্যবস্থা করবো।
এসময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস আলী, মোংলা পোর্ট পৌরসভার কাউন্সিলর কাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের কয়েক’শ নেতা-কর্মী।