নিহত শাকিব শহরতলির মঙ্গলবাড়িয়া এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে।
পুলিশ সুপার জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহসড়কের কানাবিলের মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শাকিব গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মুত্যু হয়।