ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর থেকে ৭১০ বোতল ফেনসিডিলসহ ফিরোজ মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। এসময় ফেনসিডিল বহনকারী আলুভর্তি পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। রবিবার সাকালে তাকে আটক করা হয়। আটককৃত ফিরোজ ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের ফজলুর রহমান মোল্লার ছেলে।
র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে জেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল পিকআপ ভ্যানে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সকালে কালীগঞ্জের রঘুনাথপুর এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় ৭১০ বোতল ফেনসিডিলসহ ফিরোজকে আটক করা হয় এবং পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।