পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফুলবাড়ী রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
ওসি মিজানুর রহমান খান বলেন, নিহত হওয়া ব্যক্তিটি লুঙ্গি পরিহিত। রাতে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত তিনি নিহত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।