ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীসহ গ্রেফতার ৫১

গ্রেফতারঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীসহ ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ সেপ্টেম্বর) রাত থেকে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ মিলু মিয়া বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাতে  জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় সদর থেকে ২ জন এবং শৈলকুপা থেকে ৫ জন বিএনপি নেতাকর্মী, কালীগঞ্জ ও মহেশপুর থেকে ৩ জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়। এছাড়াও অন্যান্য মামলায় ৬ উপজেলা থেকে গ্রেফতার করা হয় আরও ৪১ জনকে। তাদের বিরুদ্ধে থানায় গ্রেফতারি পরোয়ানা আছে।