চুয়াডাঙ্গা সদর উপজেলায় বলদিয়া বাইনেপাড়া নামক স্থানে আলমসাধুর ধাক্কায় পিন্টু (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পিন্টু উপজেলার ফুলবাড়ি গ্রামের পিয়ার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে করে হিজলগাড়ি যাওয়ার পথে বলদিয়া বাইনেপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসার পোল্ট্রি ফিড বোঝাই আলমসাধুর ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন,‘ঘটনাটি আমি শুনেছি। তবে এ ঘটনায় এখনো কোনও মামলা হয়।’