মাগুরা-মহম্মদপুর সড়কের মান্দারতলা এলাকায় শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় নাজমুল হাসান (২০) নামে এক নসিমন চালক নিহত হয়েছে।
মাগুরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিচুর রহমান জানান, ধান বোঝাই একটি নসিমন নিয়ে নাজমুল মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর থেকে মাগুরা শহরে আসছিল। পথে মান্দারতলা এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে নসিমন চালক নাজমুল ঘটনাস্থলেই মারা যায়। নাজমুল জগদাল গ্রামের ইদ্রিস মোল্যার পুত্র।