নিহত বিপুল হালদার শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের হোগলপাতি গ্রামের বিমল হালদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য তপু বিশ্বাস জানান, বিপুল দুপুরে বৃষ্টির মধ্যে গোয়ালঘরের পাশে গরুর খাবার দেওয়ার সময় বজ্রপাত হয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমদ্দার জানান, বিপুলকে হাসাপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নীরিক্ষা করে তাকে মৃত বলে ঘোষনা করা হয়।