গ্রেফতার কামাল হোসেন উপজেলার কাটাপোল গ্রামের আনসার আলীর ছেলে ও সুমন একই উপজেলার বাকা গ্রামের জালাল উদ্দীনের ছেলে।
ওসি সেলিম উদ্দীন জানান, রবিবার সকালে বাকা মাঠের ব্রিজের কাছে নাশকতা করার জন্য কয়েকজন গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় কামাল হোসেন ও সুমনকে গ্রেফতার করা হয়। তবে বৈঠকে থাকা বাকিরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে বোমা ও লাঠি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়েছে।