কেশবপুরে অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লাশযশোরের কেশবপুর উপজেলার রামপুর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ  লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৬ সেপ্টেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






স্থানীয়রা জানায়, সকালে কেশবপুর উপজেলার রামপুর এলাকায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
ওসি মোহাম্মদ শাহিন বাংলা ট্রিবিউনকে বলেন, নিহতের গলায় একটা দাগ রয়েছে। এটি গুলির দাগ কি না সেটা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।