মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে নয়নকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘আটক নয়নের বিরুদ্ধে থানায় দুটি মাদক, একটি চাঁদাবাজি, একটি নারী নির্যাতন ও দুটি মারামারিসহ একাধিক মামলা রয়েছে।’