ঝিনাইদহে জামায়াতের ১১ কর্মীসহ ১০৩ জন গ্রেফতার

গ্রেফতারঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১১ জামায়াত কর্মীসহ ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জেলাব্যাপী নাশকতা প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান চলছে। এর অংশ হিসাবে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর উপজেলা থেকে ৪০ জন, শৈলকুপা উপজেলা থেকে ১৬ জন, হরিণাকুণ্ডু উপজেলা থেকে ৭ জন, কালীগঞ্জ উপজেলা থেকে ৮ জন, কোটচাঁদপুর উপজেলা থেকে ৪ জামায়াত কর্মীসহ ১০ জন ও মহেশপুর উপজেলা থেকে ৭ জামায়াত কর্মীসহ ২০ জনকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে তিনি জানান।