রাজু মল্লিক যশোরের শার্শা উপজেলার ডিহী ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত শমসের মোড়লের ছেলে। রাজু মল্লিকের নামে থানায় হত্যা ও মাদকসহ প্রায় ১০টি মামলা রয়েছে।
এসআই লুৎফর রহমান জানান, সাংবাদিক জামাল হত্যা মামলার পলাতক আসামি রাজু গোপনে এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবাও উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার রাজুকে দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে।